Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষ লখনউ, ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান

আইপিএলের প্লে-অফের লড়াই জমে উঠেছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ ও গুজরাত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি জায়গার জন্য লড়ছে ৫টি দল— পাঞ্জাব, চেন্নাই, রাজস্থান, দিল্লি ও কলকাতা।

প্রতিপক্ষ লখনউ, ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: আইপিএলের প্লে-অফের লড়াই জমে উঠেছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ ও গুজরাত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি জায়গার জন্য লড়ছে ৫টি দল— পাঞ্জাব, চেন্নাই, রাজস্থান, দিল্লি ও কলকাতা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জয়পুরে লখনউয়ের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন লড়াইয়ে নামছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে বৈভব সূর্যবংশীদের সংগ্রহ আপাতত ১২ পয়েন্ট। বাকি দু’টি ম্যাচ জেতার পরও অন্যদের ভরসায় থাকতে হবে রয়্যালসকে। তবে লখনউ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। তাই তাদের কাছে লড়াইটা নিছকই মর্যাদার।

Advertisement

রাজস্থানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বৈভব সূর্যবংশী। একটি শতরান সহ তার ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে ৪৮৬। তবে ইদানীং শুরুটা ভালো করেও বড়ো রান পাচ্ছে না বিহারের বিস্ময় কিশোর। বৈভবের উপর অত্যাধিক নির্ভরতায় ডোবাচ্ছে দলকেও। আসলে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে ক্যাপ্টেন রিয়ান পরাগ ছন্দে আছেন। গত ম্যাচে অর্ধশতরানও হাঁকান তিনি। তবে লোয়ার অর্ডারের ব্যর্থতায় দিল্লির বিরুদ্ধে হারতে হয় রয়্যালসকে। বোলিংয়ে রাজস্থানকে ভরসা জোগাচ্ছেন জোফ্রা আর্চার রবি বিষ্ণোইরা। পক্ষান্তরে, গতবারের মতো এবারও বেহাল দশা লখনউয়ের। ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পেয়ে টেবিলের তালনিতে রয়েছে তারা। ঋষভ পন্থের নেতৃত্ব নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ