Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপের গ্রেপ্তারিতে নানা মত টলিপাড়ায়

স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ, টলিপাড়ায় শুরু হয়েছে বিতর্ক। অভিনেতা দেব ও ঋদ্ধি সেনের মন্তব্যে উত্তেজনা। বিস্তারিত পড়ুন।

স্বরূপের গ্রেপ্তারিতে নানা মত টলিপাড়ায়
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানা। এরপরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন টলিপাড়ার একাধিক কলাকুশলী। দীর্ঘদিন তিনি টলিউডে রীতিমতো ‘একাধিপত্য’ চালিয়েছেন বলে অভিযোগ। অভিনেতা-সাংসদ দেব বলেছেন, ‘আমাকেও বলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে, নইলে আমার কাজ কেড়ে নেওয়া হবে। কিন্তু আমি লড়াইটা চালিয়ে গিয়েছি। দল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হয়ে যেত।’

Advertisement

স্বরূপের কোপে পড়ে টলিপাড়ার একাধিক অভিনেতা ‘নিষিদ্ধ’ হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই তালিকায় ছিলেন অভিনেতা ঋদ্ধি সেনও। স্বরূপের গ্রেপ্তারির পর সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘বিশ্বাসবাবুর ভয় দেখানোর গল্পটা অনেকটা হরর কমেডির মতো।’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘কেউ একদিনে স্বরূপ হয় না। সিস্টেমের গোড়াতেই গলদ। স্বরূপ বিশ্বাসকে নিয়ে একটা লাইন বলার অপরাধে যাঁরা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, আজ এই বিশ্বাসের গ্রেপ্তারের খবরে তাঁরা কি মর্মাহত, নাকি আনন্দিত?’ ‘নিষিদ্ধ সংস্কৃতি’র মুখে পড়তে হয়েছিল পরিচালক সুদেষ্ণা রায়কেও। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর তৈরি না-হয়, সেটাই আশা করব। গত দু-বছরে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আশা করি, তার অবসান হবে।’

সম্পর্কিত সংবাদ