Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অপহরণে গ্রেপ্তার দুই

অপহরণে গ্রেপ্তার দুই
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: সরস্বতী পুজোর দিনে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় নতুন করে দু’জনকে গ্রেপ্তার করল তপন থানার পুলিস। ধৃতরা হল কৃষ্ণ কোলে এবং গণেশ শীল। দুজনের বাড়ি তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতর রামপুর সংলগ্ন এলাকায়। অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন। ঘটনার তদন্তে নেমে পরের দিনই, ৪ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের মেহেন্দিপাড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিস। সঙ্গে সাগর বর্মন নামে রামপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে বাকিদের নাম জানতে পারে পুলিস। রামপুর এলাকা থেকে বৃহস্পতিবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, ধৃতরা তিনজনই বন্ধু। ওই নাবালিকার সঙ্গেও পরিচয় ছিল আগে থেকেই। পরিকল্পনা করে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় তারা। নাবালিকাকে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, নাবালিকাকে অপহরণের অভিযোগে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ