Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুক্ত শৌচালয় উঠে কাঁকুড়গাছিতে দৃষ্টিনন্দন ‘পথসাথী’

মুক্ত শৌচালয় উঠে কাঁকুড়গাছিতে দৃষ্টিনন্দন ‘পথসাথী’
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার ধারে ফুটপাতের একাংশে ছিল খোলা শৌচালয়। পথের ধারে সেই প্রস্রাবখানার নোংরা জল রাস্তায় এসে পড়তো। শৌচালয়টি দৃশ্যদূষণের জন্যও দায়ী ছিল। বহু কাল ধরে এমনই চলছিল। এবার সেই ‘ওপেন টয়লেট’ বা মুক্ত শৌচালয়ের ভোল পাল্টানো হয়েছে। তৈরি করা হয়েছে মার্বেলে মোড়া ঝা চকচকে, চারদিক ঘেরা শৌচালয়। কাঁকুড়গাছি রেল ব্রিজের কাছে দৃশ্যদূষণ বন্ধ হয়েছে, তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ‘পথসাথী’। 

Advertisement

শহরের বুক থেকে মুক্ত শৌচালয় তুলে দিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। সম্প্রতি কাঁকুড়গাছির ৩০ নম্বর ওয়ার্ডে এই পথসাথীর উদ্বোধন করেছেন পুরসভার পরিবেশ ও হেরিটেজ এবং বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। তিনি বলেন, রাস্তার ধারে থাকা এই ওপেন টয়লেটগুলিকে আমরা তুলে দিয়ে এই ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় বানাচ্ছি। সেগুলি সাফসুতরো থাকবে। শহরের বুকে আরও এমন বেশ কয়েকটি ‘পথসাথী’ তৈরি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ