Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে পোস্টার

অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে পোস্টার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: হাড়োয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে পোস্টার পড়ল এলাকায়। আবাস যোজনার টাকা তোলা, ফেরিঘাটের টাকা তছরুপ, দলের নাম ভাঙিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের অঞ্চল সভাপতি বাগবুল মুন্সির অপসারণের দাবিতে হাড়োয়া থানার গোপালপুর ২ অঞ্চলে পোস্টার ছড়িয়ে পড়ে। পোস্টারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাতের অন্ধকারে গোপালপুর ২ অঞ্চলের আমতা, খাটরা, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে লেখা, ‘আবাসের টাকা তোলা অঞ্চল সভাপতির অপসারণ চাই। ফেরিঘাটে টাকা তছরুপের হিসাব দাও বাগবুল।’ গোপালপুর ২ নম্বর অঞ্চল সভাপতি বাগবুল মুন্সি পাল্টা অভিযোগ করেছেন, আমি ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলাম। তাই আমার বিরুদ্ধে পোস্টার। তাঁর আত্মীয় এখানে মেছো ভেড়ির টাকা সহ প্রায় ৭১ লক্ষ টাকা দুর্নীতি করেছে। অঞ্চলের মানুষ আমার কাছে বিভিন্ন সময় লিখিত অভিযোগ জানিয়েছে। এই সব ধামা চাপা দিতেই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন। এই বিষয়ে আমি কিছু জানি না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ