Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্তঃসত্ত্বাকে পরিষেবা না দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ

ময়নাগুড়িতে আট মাসের অন্তঃসত্ত্বাকে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছিল। একাধিকবার আশা কর্মীকে জানিয়েও কোনও পরিষেবা পাওয়া যায়নি বলে ১৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জোড়পাকড়ি এলাকার গৃহবধূ পূরবী রায়।

অন্তঃসত্ত্বাকে পরিষেবা না দেওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে আট মাসের অন্তঃসত্ত্বাকে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছিল। একাধিকবার আশা কর্মীকে জানিয়েও কোনও পরিষেবা পাওয়া যায়নি বলে ১৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জোড়পাকড়ি এলাকার গৃহবধূ পূরবী রায়। এনিয়ে তদন্ত শুরু হতে চলেছে বলে জানালেন ময়নাগুড়ির  ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। এনিয়ে অভিযুক্তকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। এরপর সেই ফোন তাঁর পরিবারের একজন তোলেন। তাঁর দাবি, তাঁরা এবিষয়ে কিছুই জানেন না। বিএমওইচ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ