Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অন্তিম লগ্নে

অন্তিম লগ্নে
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শেষ হল ‘ভারত সংস্কৃতি উৎসব’। গত ২৫ ডিসেম্বর, বুধবার জাঁকজমকের সঙ্গে শুরু হয় এই অনুষ্ঠান। ভারতের বিভিন্ন প্রদেশের গান, নাচ, শ্রুতিনাটকের সমাবেশে সাজানো হয়েছিল ১৭ তম ‘ভারত সংস্কৃতি উৎসব’।  ছ’দিন ধরে চলা এই অনুষ্ঠানে প্রতিযোগিতা, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এ বছর ২২ রাজ্য ও বিশ্বের মোট ১০টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বেহালা ব্লাইন্ড স্কুলের ময়দানে এদিন সম্মানিত করা হয় বিজেতাদের। মোট ৬৯৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। এ বছর ‘ভারত সংস্কৃতি সম্মান ২০২৪’-এ সম্মানিত হয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, লেখিকা দেবযানী বসু কুমার সহ আরও অনেকে। সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করা হয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ মসকুর আলি খান, তবলাবাদক পণ্ডিত গোবিন্দ বসুকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ