Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

অনুষ্টুপদের সঙ্গে দেখা করলেন সামি

অনুষ্টুপদের সঙ্গে দেখা করলেন সামি
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুম শুরুর আগে মহম্মদ সামি জানিয়েছিলেন, রনজিতে বাংলার হয়ে মাঠে নামতে চান। তবে বাদ সেধেছে চোট। পুরোপুরি ফিট না হওয়ায় এখনও বেঙ্গালুরুর এনসিএ’তে রিহ্যাব চলছে তারকা পেসারের। তারই ফাঁকে রবিবার বাংলা দলের সঙ্গে দেখাও করলেন তিনি। সিএবি’র তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তবে সামিকে ফের কবে ২২ গজে দেখা যাবে, তার নিশ্চয়তা পাওয়া যায়নি।
Advertisement
এদিকে, রবিবার বেঙ্গালুরু থেকেই সরাসরি ইন্দোরে পৌঁছেছে বাংলা দল। বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামবেন অনুষ্টুপ মজুমদাররা। চলতি মরশুমে প্রথম জয়ের মুখ দেখতে মরিয়া লক্ষ্মীরতন শুক্লার দল। ৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি’তে পঞ্চম স্থানে রয়েছে বঙ্গ-ব্রিগেড। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হবে বাংলার।
সম্পর্কিত সংবাদ