Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে দ্রুতগতিতে আসা বাইকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্রীকৃষ্ণ দাস (২৭)। শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু যুবকের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে দ্রুতগতিতে আসা বাইকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্রীকৃষ্ণ দাস (২৭)। শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বধূবরণের অনুষ্ঠান থেকে স্কুটারে করে ফিরছিলেন শ্রীকৃষ্ণ। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে স্কুটারে ছিলেন। সেই সময় দ্রুতগতির আসা একটি বাইক তাঁদের স্কুটারে ধাক্কা মারে। শ্রীকৃষ্ণ মাথায় চোট পান। স্থানীয়রাই তাঁকে তুলে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও দু’জন জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ