Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে যোগ দিচ্ছেন হিজাজি ও আনোয়ার

অনুশীলনে যোগ দিচ্ছেন হিজাজি ও আনোয়ার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটে জেরবার হেক্টর ইউস্তে। তিনি ফিট না হলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হিজাজি মাহেরের উপর আস্থা রাখতে হবে ইস্ট বেঙ্গলকে। জর্ডনের জাতীয় দলের হয়ে ফিফা ফ্রেন্ডলি খেলতে গিয়েছিলেন তিনি। সোমবার লাল-হলুদের অনুশীলনে তাঁর যোগ দেওয়ার কথা। পাশাপাশি, ব্যক্তিগত কাজ মিটিয়ে আনোয়ার শহরে চলে এলেন। পূর্ণশক্তি নিয়ে নর্থইস্ট ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবেন স্প্যানিশ কোচ। 
Advertisement
আন্তর্জাতিক বিরতির আগে আইএসএলে পয়েন্ট খাতা খুলেছিল ইস্ট বেঙ্গল। মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট এলেও মহেশ ও নন্দকুমারের লাল কার্ড চিন্তা বাড়িয়েছে কোচ ব্রুজোঁর। এমন পরিস্থিতিতেই আগামী শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থইস্ট। নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। শেষ ম্যাচে রাইটব্যাক দীনেশ সিং লাল কার্ড দেখায় কিছুটা অস্বস্তিতে কোচ পেড্রো। তাই উইং থেকে আক্রমণ শানিয়ে বিপক্ষকে চাপে ফেলতে চান ব্রুজোঁ।
সম্পর্কিত সংবাদ