Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

অঙ্কের বছর ২০২৫

অঙ্কের বছর ২০২৫
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নতুন বছর মানেই ছুটি ছুটি ভাব। হইহুল্লোড় পিকনিক আর কাছে-দূরে ঘুরতে যাওয়া। কারও কারও কাছে নতুন বছর মানে নতুনভাবে কোনও কিছু শুরু করা। ক্যালেন্ডার হাতে নিয়ে এবছর কবে কবে ছুটি রয়েছে, তা হিসেব করে দেখার মধ্যেও আলাদা একটা সুখ রয়েছে। তবে শুধু ছুটির হিসেব না করে, বছরটাকে নিয়েই মজার একটা হিসেব দেওয়া যাক। 
Advertisement
ডিসেম্বরের ২২ তারিখ ছিল জাতীয় গণিত দিবস। তারপর দেখতে দেখতেই নতুন বছর শুরু। গণিতের বিচারে ২০২৫ সালটা কিন্তু বেশ স্পেশাল। গণিতজ্ঞরা বলছেন, এই 
বছরটা ম্যাথামেটিকাল ওয়ান্ডার, একটা পারফেক্ট স্কোয়্যার (বর্গ)। কীরকম? ক্যালকুলেটর খুলে হিসেব করে দেখুন, ৪৫-এর বর্গ করলে যে সংখ্যাটা দাঁড়ায় (৪৫২ বা ৪৫x৪৫) তা হল ২০২৫। আবার দু’টি আলাদা সংখ্যার বর্গের গুণফলও ২০২৫। ৯ এর বর্গফলের সঙ্গে ৫ এর বর্গফলের গুণ করে একবার দেখুন (৯২x৫২)।
কি, একটু অবাক হচ্ছেন তো! তবে শেষ এখানেই নয়। আরও রয়েছে। ৪০, ২০ আর ৫ এর বর্গফলকে যোগ (৪০২+২০২ +৫২) করলেও যোগফল বেরোয় ২০২৫। ১৯৩৬ সালের পর ২০২৫-ই প্রথম স্কোয়্যার ইয়ার বা বর্গ বর্ষ। কীভাবে? প্রথমে ১ থেকে ৯ পর্যন্ত সব সংখ্যার ঘনফল বের করুন। তারপর তা যোগ করে দেখুন তো কত হয় (১৩+২৩+৩৩+৪৩
+৫৩+৬৩+৭৩+৮৩+৯৩) । উত্তর ২০২৫ এল তো? 
ছোট এই অঙ্কের খেলাতে কিছুটা আনন্দ কি পাওয়া গেল? তাহলে গোটা বছরটাই হেসে খেলে আনন্দে কাটান। কারণ এই স্পেশাল বছরটা আমদের জীবদ্দশায় আর ফিরবে না। আবার এরকম পারফেক্ট স্কোয়্যার বছর আসবে ৯১ বছর পরে, ২১১৬ সালে।
সম্পর্কিত সংবাদ