Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে বিক্ষোভ

বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার সরব হলেন সারাবাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সদস্যরা। তাঁরা সোমবার বালুরঘাটের সিডিপিও অফিসে এনিয়ে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, শিশুদের জন্য রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর

অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে বিক্ষোভ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার সরব হলেন সারাবাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির সদস্যরা। তাঁরা সোমবার বালুরঘাটের সিডিপিও অফিসে এনিয়ে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, শিশুদের জন্য রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর। মৃত কৃষ্ণা শীল বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রামপঞ্চায়েতের ডাঙ্গাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাই কাজ করতেন। শিশুদের রান্না থেকে শুরু করে পড়ানো-সব কাজই করতে হতো তাঁকে। সহায়িকা থাকলে হয়তো এমন দুর্ঘটনা ঘটত না, দাবি বিক্ষুব্ধদের। 
Advertisement
এদিন সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তার জন্য সারাবাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি অফিসে দাবিপত্রও জমা দিয়েছে। সমিতির সহ সম্পাদিকা লতা বিশ্বাস বলেন, সরকার ও জেলা প্রশাসনের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ