সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার গভীর রাতে মাটিয়ালি বাতাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বিচাভাঙা বনবস্তির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালায় হাতি। সেখানে মজুত চাল, ডাল সহ আনাজপাতি খেয়ে নেয়ে দলছুট একটি গজরাজ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী গোরুমারা জঙ্গল থেকে একটি হাতি রাতে চলে আসে বিচাভাঙা বনবস্তির ৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে। ঘরের দেওয়াল ভেঙে দেয় হাতিটি। শিশু ও প্রসূতির জন্য মজুত ৩৮ কেজি চাল, ৩৩ কেজি ৭০০ গ্রাম মশুর ডাল, চার প্যাকেট লবণ খেয়ে নেয়। এছাড়াও ৫২টি ডিম মাড়িয়ে নষ্ট করে দেয়। প্রায় একঘণ্টা তাণ্ডব চালিয়ে রাত ১টার পর ফের গোরুমারা জঙ্গলে ফিরে যায় হাতিটি।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সবিতা সাহা বলেন, যেভাবে হাতি আইসিডিএস সেন্টারটি ভেঙে দিয়েছে তাতে আমরা বিপাকে পড়লাম। বিষয়টি সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিককে জানিয়েছি। মালের সিডিপিও সায়ক দাস বলেন, ওই আইসিডিএস সেন্টার আপাতত বিচারভাঙা প্রাইমারি স্কুলে চালানো হবে। আইসিডিএস সেন্টারটি নতুনভাবে তৈরি করে দিতে মেটেলির বিডিও’কে প্রস্তাব পাঠিয়েছি। গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে বলেন, আমরা ওই হাতিটির উপর নজর রাখছি। উল্লেখ্য, বিচাভাঙা বনবস্তি হাতিপ্রবণ এলাকা বলেই চিহ্নিত। এর একপাশে যেমন রয়েছে গোরুমারা জঙ্গল, অন্যপাশে আছে লাটাগুড়ি বনাঞ্চল। মাঝেমধ্যেই এই দুই জঙ্গল থেকে হাতি বের হয়ে এলাকায় হানা দেয়। বাড়িঘর ভেঙে দেয়, নষ্ট করে সব্জি খেত। এর আগেও পাশেই থাকা বিচাভাঙা প্রাইমারি স্কুলের মিড ডে মিল রাখার টং ঘর ভেঙে দিয়েছিল হাতি। এমনকী স্কুলঘরটিও ভেঙে দিয়ে গিয়েছিল হাতির দল। এবারে ভেঙে দিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের নির্দেশে আজ, মঙ্গলবার থেকে পাশেই বিচাভাঙা প্রাইমারি স্কুলের একটি ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালানো হবে।