Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে চালু হচ্ছে এক দেশ এক শিক্ষার্থী আইডি কার্ড, ঝাড়গ্রামের স্কুল শিক্ষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

রাজ্যে ‘এক দেশ,এক শিক্ষার্থী আইডি’ অপার চালু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের স্কোর কার্ড, মার্কশিট, গ্ৰেডশিট, ডিপ্লোমা, শংসাপত্র ও সহ পাঠক্রিমক সাফল্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে

রাজ্যে চালু হচ্ছে এক দেশ এক শিক্ষার্থী আইডি কার্ড, ঝাড়গ্রামের স্কুল শিক্ষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যে  ‘এক দেশ,এক শিক্ষার্থী আইডি’ অপার চালু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের স্কোর কার্ড, মার্কশিট, গ্ৰেডশিট, ডিপ্লোমা, শংসাপত্র ও সহ পাঠক্রিমক সাফল্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর ডিজিটাল পরিচয় এপিএএআর (অপার অ্যাপ) মাধ্যমে জানা যাবে। জেলা শিক্ষা দ্ধপ্তর আগামী ১০ সেপ্টেম্বর থেকে প্রতিটি স্কুলকে তথ্য নথিভুক্ত করা নির্দেশ দিয়েছে। জেলাজুড়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

Advertisement

কেন্দ্রসরকার ২০২০ সালের নতুন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এক দেশ ,এক শিক্ষার্থী আইডি কার্ড চালু করছে। ডিজিটাল আইডি কার্ড ১২ সংখ্যার কোড রয়েছে। শিক্ষার্থীর আকাদেমিক পরিচয় বহন করবে এই কার্ড। শিক্ষার্থীদের স্কুলে ভর্তি, অন্য স্কুলে স্থানান্তর, প্রবেশিকা পরীক্ষা থেকে চাকরির পরীক্ষায় আবেদনে স্টুডেন্ট প্রুফ হিসেবে মান্য হবে। শিক্ষার্থীদের পরীচয়ে অন্য প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্য বাধকতা থাকবেনা। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের তথ্য পঞ্জীভূত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অপার অ্যাপের মাধ্যমে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের পঠনপাঠন অগ্ৰগতি ও ত্রুটিগুলো সহজে চিহ্নিত করা যাবে। পরিবর্তিত সময়ের সঙ্গে কোন শিক্ষাক্রম জরুরি তা অন্তর্ভুক্ত করা আর ও সহজ হবে। প্রান্তিক এলাকার স্কুলে স্কুলছুট হচ্ছে কি না তা সহজে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যাবে। প্রতিটি স্কুলের শিক্ষার মানোন্নয়ন কেমন তা জেলা,রাজ্য থেকে কেন্দ্রের শিক্ষা দপ্তর সহজে পর্যালোচনা করতে পারবে । শিক্ষার্থীদের জন্য সরকারের যাবীতীয় স্কিমে স্বচ্ছতা আসবে। জেলার অঞ্চল বিদ্যালয় পরিদর্শক অফিসের মাধ্যমে স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।একাধিক স্কুল অভিভাবকদের নোটিস দিয়ে বিষয়টি জানিয়েছেন। প্রশিক্ষণ শিবিরে অভিভাবকদেরও ডাকা হচ্ছে। সোমবার ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনিস্টিউশনে পশ্চিম চক্রের ১৬৮ জন শিক্ষক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ২ সেপ্টেম্বরের অভিভাবকদে র ডাকা হয়েছে । আধার ও বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে।নাম নথিভুক্ত করণের বিষয়টির গুরুত্ব  সম্বন্ধে বলা হয়েছে।গোপীবল্লভপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক তপন কুমার দে এদিন বলেন, স্কুল পড়ুয়াদের অভিভাবক দল বিষয়টি বলা হয়েছে।তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।ঝাড়গ্রামের ননীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন ব দেন, সোমবার প্রশিক্ষণ শিবিরে ছিলাম। স্কুলের তরফে নোটিশ দেওয়া হয়েছে।অভিভাবকদের স্কুলে ডাকা হবে । বেলপাহাড়ীর কালাপাথর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সর্দার বলেন,স্কুলের বেশিরভাগ পড়ুয়া আদিবাসী সম্প্রদায়ের। যাদের অনেকের রেশন বা আধার কার্ড নেই। বুধবার বেলপাহাড়ী চক্রের এস আই অফিসে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে।বিষয়টি সেখানে তুলে ধরবো। জেলা প্রাথমিক বিদ্যালয়ের এক আধিকারিক বলেন, যেসব ছাত্রছাত্রীদের আধার কার্ড নেই তাদের  দ্রুত আধার কার্ড করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ