নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। গতকাল, রবিবার গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। বোমার আঘাতে একজন জখম হয়েছে, এমনটাই সূত্রের খবর। কী করে বিস্ফোরণ হল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলেই মনে করছে পুলিশ।



