Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মিরিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত ১

দার্জিলিঙের মিরিকে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকালে মিরিকের ঘয়াবাড়িতে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই একটি ছোট গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস।

মিরিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত ১
  • ২২ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

শিলিগুড়ি: দার্জিলিঙের মিরিকে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকালে মিরিকের ঘয়াবাড়িতে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই একটি ছোট গাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস। জখম আরও বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসা চলছে। 

Advertisement

সূত্রের খবর, এদিন সুখিয়াপোখড়ি থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাচ্ছিল গাড়িটি। সকাল ১০টা নাগাদ ঘয়াবাড়ি এলাকায় একটি বাঁকের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিস। স্থানীয়রাও ছুটে যান। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক সহ মোট ১১ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয় বলে পুলিস জানিয়েছে। আহতদের সুকনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা দার্জিলিং জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ