Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

অন্ধকারে শ্রীলঙ্কা!

এক হনুমানেই নাজেহাল ‘লঙ্কা’। রামায়ণে হনুমানের লেজে আগুন ধরানোর মাশুল দিতে হয়েছিল রাবণকে। পবন পুত্রের তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছিল সোনার লঙ্কা। কলিযুগে আর এক হনুমানের হানায় বিপাকে শ্রীলঙ্কা।

অন্ধকারে শ্রীলঙ্কা!
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলম্বো: এক হনুমানেই নাজেহাল ‘লঙ্কা’। রামায়ণে হনুমানের লেজে আগুন ধরানোর মাশুল দিতে হয়েছিল রাবণকে। পবন পুত্রের তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছিল সোনার লঙ্কা। কলিযুগে আর এক হনুমানের হানায় বিপাকে শ্রীলঙ্কা। রবিবার দেশের পানাদুরা পাওয়ার গ্রিডের গুরুত্বপূর্ণ  একটি সাবস্টশেনে হানা দেয় একটি হনুমান। এর জেরেই কয়েকঘণ্টার জন্য সারা দেশেই বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎমন্ত্রী কুমারা জয়াকডি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা  থেকে জল সরবরাহ সহ প্রায় সমস্ত পরিষেবাই এরফলে ব্যহত হয়।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ