Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

স্কটল্যান্ডের পথে

বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সৌজন্যে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

স্কটল্যান্ডের পথে
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সৌজন্যে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে রয়েছেন পূজা হেগড়েও। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে ছবির শ্যুটিং। তবে ভারতে নয়, ৩০ দিনের জন্য স্কটল্যান্ডে যাচ্ছে গোটা টিম। সেখানেই ছবির শ্যুটিং হবে বলে খবর। শোনা যাচ্ছে, ছবির শেষ দৃশ্য, কয়েকটি গান ও বেশ কিছু মজার দৃশ্যের শ্যুট করা হবে সেখানে। বরুণ, ম্রুনাল ও পূজা ছাড়াও ছবিতে রয়েছেন মণীশ পল, জিমি শেরগিল, মৌনি রায়ের মতো তারকারা। এই ছবির হাত ধরে ডেভিডের ৯০-এর দশকের স্বাদ ফের পর্দায় পাবেন বলেই আশ্বাস নির্মাতাদের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ