• ভাঙল সাত দশকের ‘প্রথা’। দিল্লির গণ্ডি পেরিয়ে প্রথমবার গুজরাতে বসল জাতীয় পুরস্কারের আসর। সিনে দুনিয়ার তারকাদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ বছর সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন অঞ্জন। তিনি বলেন, ‘নিজেদের টাকায় তৈরি সিনেমার পুরস্কারপ্রাপ্তি আমার কাছে অনেক দামি। এই সিনেমা ঢাকা থেকে প্যারিস, মাদ্রিদ যেখানে গিয়েছে, সেখানেই মানুষের মন জয় করেছে। জাতীয় পুরস্কার জয় অবশ্যই একটা বড়ো মাইলফলক।’ পাশাপাশি সৌরভ পালোধি পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির তিন শিশুশিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তীও পুরস্কৃত হল। এবারের জাতীয় পুরস্কারের তালিকায় দেশাত্মবোধক ছবির রমরমা। সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। এই ছবির জন্যই পুরস্কৃত হলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির সৌজন্যে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা কার্তিক আরিয়ান। তাঁর কথায়, ‘এই ছবিটা অনেককে অনুপ্রাণিত করেছে। আসমুদ্রহিমাচলের দর্শকের কাছে আমি কৃতজ্ঞ।’ কার্তিকের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মামুট্টি। ‘ব্রহ্মযুগম’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন তিনি। পাশাপাশি ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির জন্য সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতলেন তিনি। দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা অনন্ত নাগ।



