নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবসে হরিণঘাটার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ছিলেন একাধিক বিধায়ক।
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবসে হরিণঘাটার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ছিলেন একাধিক বিধায়ক।
এছাড়া ভারতের জন্য বিশেষভাবে তৈরি এআইয়ের ব্যবহার নিয়ে একটি আলোচনাসভারও আয়োজন হয়েছিল। ছোটো কাজে কম শক্তিশালী এআই ল্যাব বা ডেটা সেন্টার ব্যবহারের কার্যকারিতা নিয়ে সেখানে কথা হয়। আইসারের অধ্যাপক কৃপাসিন্ধু ঘোষ বলেন, ‘ভারতীয় ভাষাগুলি পরিবেশের অংশ। শক্তির অপচয় রোধের পাশাপাশি সেগুলি বাঁচিয়ে রাখা পরিবেশের অংশ।’ আলোচনায় ছিলেন আইআইটি কানপুর, খড়্গপুর, ভাসিন ভাষাপ্রযুক্তি সংস্থা এবং গ্রিন এআই নামে একটি স্টার্ট আপ সংস্থা। কলকাতার প্রেস ক্লাবে ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট জার্নালিস্টস প্ল্যাটফর্মের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পেশ হয় পরিবেশ সংক্রান্ত ২৫ দফা প্রস্তাব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘কিছু ছোটোখাটো ভুল সিদ্ধান্তের কারণে পরিবেশের অপরিমেয় ক্ষতি হয়েছে।’ তিনি অতীতের প্রশাসনিক ভুলকেও দায়ি করেন। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসের উদ্যোগে বাইপাসের পাশে স্বর্ণমণি চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়।
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা শিক্ষা দপ্তরের নির্দেশ মত বিদ্যালয় ও সন্নিহিত এলাকায় একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালন করে। আমতার খড়িয়প উচ্চ বিদ্যালয়ে ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট এবং জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দাও সংগঠনের উদ্যোগে দিনটি পালন করা হল। অনূষ্ঠানে অংশ নিয়েছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। হালিশহরের ক্রেগ পার্কে একটি গাছ মায়ের নামে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘যারা গাছ কেটে পুকুর বুজিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা জেলে যাবে। জগদ্দলের কাউগাছি পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় ৫০-১০০ বছরের পুরানো বড়ো বড়ো গাছ কেটে দেওয়া হয়েছে।’ বারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল ‘গঙ্গা ট্রেইল’ নামে প্রচার কর্মসূচি করেন।
নামখানার নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী দীপঙ্কর জানা বলেন, ‘বৃক্ষের সংখ্যা বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে একটি গাছ মায়ের নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ হাওড়ার ডুমুলজলা হেলিপ্যাড ময়দানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ, প্রতিমন্ত্রী উমেশ রাই সহ অন্যান্য আধিকারিকরা।