সংবাদদাতা, শিলিগুড়ি: বাইক, স্কুটার নয়, সন্তানদের দিন সাইকেল। অভিভাবকদের প্রতি এই আবেদন নিয়ে প্রচারে নামবে শিলিগুড়ি পুরসভা। দুর্ঘটনা রোধই এর মূল উদ্দেশ্যে।
Advertisement
অল্পবয়সী ছেলেদের বাইকের দাপাদাপি শিলিগুড়ি শহরে আতঙ্ক হয়ে উঠেছে। অনেকেরই বয়স ১৮ বছরের কম। স্বাভাবিকভাবেই তাদের ড্রাইভিং লাইসেন্স নেই। তবু অবাধে অবৈধভাবে বাইক, স্কুটার নিয়ে শহরের পাড়া থেকে প্রধান প্রধান রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। শহরজুড়ে অল্পবয়সী ছেলেদের বাইক, স্কুটার নিয়ে বেপরোয়া দাপাদাপিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিকেলের পর থেকে রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় পার্ক, খেলার মাঠের সামনে বাইক নিয়ে স্টান্ট করছে।
অপরিনত বয়সে বাইক, স্কুটার ঠিকমতো চালাতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ছে কিশোররা। এই দৌরাত্ম্যে নিয়ে উদ্বিগ্ন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোনইন লাইভ অনুষ্ঠানে ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ মজুমদার এ ব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অল্পবয়সীরা বেপরোয়াভাবে বাইক, স্কুটার চালাচ্ছে। অথচ অপরিনত বয়সের কারণে নিয়মমতো তাদের ড্রাইভিং লাইসেন্স নেই।
অবৈধভাবে এই ছেলেরা বাইক-স্কুটার নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তাই তিনি এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য মেয়রের কাছে আবেদন জানান।
এই সমস্যার কথা মেনে নিয়েছেন মেয়র। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কলেজের আশপাশ দিয়ে প্রতিদিন অল্পবয়সী ছেলেরা বাইক, স্কুটার নিয়ে বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এতে দুর্ঘটনাও ঘটছে। এই বিপজ্জনক প্রবণতা বন্ধ করার জন্য আগে অভিভাবকদের সচেতন হতে হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শিলিগুড়ি পুরসভা সচেতনতা প্রচারে নামবে। বরোভিত্তিক নাগরিক সভার মধ্য দিয়ে সচেতনতা প্রচার হবে। মেয়র বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের কাছে আমাদের আবেদন, অল্পবয়সী ছেলেদের হাতে বাইক, স্কুটার নয় সাইকেল তুলে দিন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে। ছেলেদের জীবন নিরাপদ হবে। সুস্বাস্থ্য তৈরি হবে। অভিভাবক সহ সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন জানানো হবে। পাশাপাশি অল্পবয়সে ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্কুটার, বাইক চালানো বন্ধ করতে পুলিসের নজরদারির প্রয়োজন রয়েছে। পুলিস আধিকারিকদের সঙ্গে কথা বলব।