Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুর বিরুদ্ধে অভিযোগ

অল্লুর বিরুদ্ধে অভিযোগ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুক্তির অপেক্ষায় অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। তার আগে অভিনেতার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের হল। দীর্ঘদিন অল্লু তাঁর অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করেন। সদ্য মুম্বইতে ‘পুষ্পা ২’ ছবির প্রচারে এই শব্দের জেরেই বিতর্কে জড়ালেন তিনি। হায়দরাবাদের জওহরনগর থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগকারী ব্যক্তির বক্তব্য, ‘আর্মি’ শব্দ ব্যবহার করে দেশের সেনাবাহিনীকে অসম্মান করা হয়েছে।  ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, অ্যাডভান্স বুকিং খোলার ১০ ঘণ্টার মধ্যে হিন্দি সংস্করণের প্রায় ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ