নতুন গাড়ি কিনলেন অভিনেতা অক্ষয় কুমার। প্রায় দেড়কোটি টাকা খরচ করে বিলাসবহুল গাড়িটি তিনি কিনেছেন বলে খবর। গত সোমবার মুম্বই বিমানবন্দরে ‘হেরাফেরি’র বাকি দুই অভিনেতা অর্থাৎ পরেশ রাওয়াল ও সুনীল শেট্টির সঙ্গে দেখা গিয়েছিল অক্ষয়কে। তারপরই তাঁর নতুন গাড়িটি প্রকাশ্যে আসে। অভিনেতা যে গাড়িটি কিনেছেন, সেই একই গাড়ি রয়েছে আমির খান, অজয় দেবগন, মোহনলাল, ভূমি পেনডেনকর, অনিল কাপুর, জাহ্নবী কাপুর, আলিয়া ভাটের মতো তারকাদের।
Advertisement
অন্যদিকে, মুম্বইয়ের ওরলি এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পাঁচ বছরের জন্য ভাড়া দিয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর। প্রতি মাসে ২০ লক্ষ টাকায় এই অ্যাপার্টমেন্টটি তাঁরা ভাড়া দিয়েছেন বলে খবর। চলতি মাসেই অ্যাপার্টমেন্টটি ভাড়া দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়।



