Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের আবাসন বিক্রি

অক্ষয়ের আবাসন বিক্রি
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিলাসবহুল আবাসন বিক্রি করলেন অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না। মুম্বইয়ের ওরলিতে এই অ্যাপার্টমেন্টটি প্রায় ৮০ কোটি টাকায় বিক্রি হয়েছে। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসের ৩১ তারিখে বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৬ হাজার ৮৩০ স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্টটি কিনেছেন পল্লবী জৈন সহ আরও কয়েকজন। এজন্য তাঁরা ৪ কোটি ৮০ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন বলে খবর।  প্রতি স্কোয়ার ফুটের জন্য ১ লক্ষ ১৭ হাজার ১৩০ টাকা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় বহু তারকাই সম্পত্তি বিক্রি করেছেন। তবে অক্ষয়ের প্রাপ্ত টাকা অনেক বেশি। কয়েকদিন আগেই অক্ষয় অভিনীত ‘স্কাই ফোর্স’ মুক্তি পেয়েছে। ছবিটি প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ