Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

অজানা জ্বরে ১০ শিশু সহ মৃত ১৩

অজানা জ্বরে ১০ শিশু সহ মৃত ১৩
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শ্রীনগর: অজানা জ্বর। তার জেরে ১০ শিশু সহ ১৩ জনের মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাধাল গ্রামে। কী কারণে এই জ্বর হচ্ছে, তার খোঁজ শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। ৭ ডিসেম্বর থেকে এই রোগের আতঙ্ক শুরু হয়। একই পরিবারের পাঁচ সদস্য এই রোগে মারা গিয়েছিলেন। তারপর ১২ ডিসেম্বর ফের তিন শিশু মারা যায় এই জ্বরে। জ্বর, প্রচণ্ড ঘাম, বারবার বমি, ডিহাইড্রেশনের মতো লক্ষণ ছিল তাদের। দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও চেন্নাইয়ের ইনস্টিটিউট অব এপিডেমিওলজির বিশেষজ্ঞরা গ্রাম পরিদর্শন করেছেন।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ