Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

অহিংসা রক্ষার জন্য হিংসার প্রয়োজন,  মত আরএসএস নেতা ভাইয়াজির

অহিংসা রক্ষার জন্য হিংসার প্রয়োজন,  মত আরএসএস নেতা ভাইয়াজির
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গান্ধীনগর: অহিংসার পথে চলার জন্য কোনও কোনও সময় ‘সংহিসতা’ প্রয়োজন। আরএসএস নেতা ভাইয়াজি যোশীর এই মন্তব্যে শোরগোল পড়েছে। গুজরাত বিশ্ববিদ্যালয়ের মাঠে ‘হিন্দু আধ্যাত্মিক সেবা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন যোশী। সেখানে তিনি বলেন, ‘সবাই মিলে ভারতকে শান্তির পথে নিয়ে যেতে হবে।’ তাঁর মতে, ‘হিন্দুরা ধর্ম রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর ধর্মকে রক্ষার জন্য অনেক সময় এমন কাজও করতে হতে পারে, যা অন্যরা অধর্ম বলে জানে।’ মহাভারতের প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, ‘অধর্মকে সরাতে পাণ্ডবরাও যুদ্ধের নিয়মকে দূরে রেখেছিলেন। কখনও কখনও অহিংসার ধারণাকে রক্ষা করার জন্য সহিংসতার আশ্রয় নিতে হয়। সহিংসতা না থাকলে কখনওই অহিংসতাকে পাওয়া যাবে না। আমাদের পূর্বপুরুষরাও সেই বার্তা দিয়েছিলেন।’  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ