Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিদগ্ধ হয়ে পুরাতন মালদহের বৃদ্ধার মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে মালদহ জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুরাতন মালদহের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম সত্যবতী রায় (৬২)। তাঁর বাড়ি পুরাতন মালদহ শহরের দেবীপুরে।

অগ্নিদগ্ধ হয়ে পুরাতন মালদহের বৃদ্ধার মৃত্যু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: অগ্নিদগ্ধ হয়ে মালদহ জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুরাতন মালদহের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম সত্যবতী রায় (৬২)। তাঁর বাড়ি পুরাতন মালদহ শহরের দেবীপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি রাতে বাড়িতে গ্যাসে রান্না করতে গিয়ে আচমকা তাঁর শাড়িতে আগুন ধরে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হন। রাতেই তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ২১ ফেব্রুয়ারি বাড়িতে নিয়ে আসা হয়। পরের দিন ২২ ফেব্রুয়ারি  অসুস্থ বোধ করলে ফের মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন  সোমবার মারা যান। মৃত বৃদ্ধার ছেলে গোপাল রায় বলেন,  আচমকা আগুন ধরে এমন হয়েছে। আমরা মর্মাহত। মালদহ থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। অভিযোগ হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ