Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিদগ্ধ হয়ে মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর পরিজনকে ক্ষতিপূরণ প্রদান

শিশুদের জন্য রান্নার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক অঙ্গনওয়াড়ি কর্মীর। মৃত কর্মীর কৃষ্ণা শীল (৫৫) বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রামপঞ্চায়েতের দুর্গাপুরের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল পরিবারটি।

অগ্নিদগ্ধ হয়ে মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর পরিজনকে ক্ষতিপূরণ প্রদান
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: শিশুদের জন্য রান্নার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক অঙ্গনওয়াড়ি কর্মীর। মৃত কর্মীর কৃষ্ণা শীল (৫৫) বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রামপঞ্চায়েতের দুর্গাপুরের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল পরিবারটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মতো মঙ্গলবার মৃতার বাড়িতে যান বালুরঘাট ব্লক প্রশাসনের কর্তারা। পরিবারের হাতে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন বিডিও সম্বল ঝা এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সবরকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মৃতার পরিবারকে। চাকরির আর্জি জানিয়েছে পরিবারটি। সেই বিষয়টিও আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকারি সাহায্য পেয়ে কিছুটা অনিশ্চয়তা কাটল পরিবারটির।    
Advertisement
এ বিষয়ে বালুরঘাটের বিডিও বলেন, গত শুক্রবার এক অঙ্গনওয়াড়ি কর্মী নিজের কেন্দ্রেই রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। ওই পরিবারের সঙ্গে দেখা করলাম। তাদের বার্তা দিলাম, আমরা পাশে রয়েছি। সরকারি যে ধরনের সাহায্য প্রয়োজন, তারজন্য প্রয়োজনীয় নথি নিয়ে যাচ্ছি। ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হল। 
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ওই পরিবারের সঙ্গে সবরকমভাবে আমরা পাশে রয়েছি। পরিবারের সদস্যের সঙ্গে কথা বললাম। তাদের তরফে চাকরির দাবি তোলা হয়েছে। আমরা সেই বিষয়টি দেখছি এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। 
মৃতার ছেলে সুদর্শন শীল বলেন, নিজের কেন্দ্রে রান্না করতে গিয়ে আমার মায়ের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রশাসন আমাদের পাশে রয়েছে, একটু ভরসা পাচ্ছি। আমরা কাজ দেওয়ার অনুরোধ জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ