Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু  

অগ্নিদগ্ধ হয়ে শনিবার মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন মহিলার মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃতার নাম পূজাপাহাড়ি মণ্ডল (১৯)। বাড়ি গাজোলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইমাম নগর এলাকায়।

অগ্নিদগ্ধ বধূর মৃত্যু
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: অগ্নিদগ্ধ হয়ে শনিবার মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন মহিলার মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃতার নাম পূজাপাহাড়ি মণ্ডল (১৯)। বাড়ি গাজোলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইমাম নগর এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। কয়েকদিন ধরে জেলা মেডিক্যালে ভর্তি ছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যু হয়। গাজোল থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হয়নি। খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ