Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এই শহরের গান

একগুচ্ছ তারকাকে নিয়ে তৈরি হচ্ছে সম্পর্কের গল্প। ‘এই শহরের গান’।

এই শহরের গান
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• একগুচ্ছ তারকাকে নিয়ে তৈরি হচ্ছে সম্পর্কের গল্প। ‘এই শহরের গান’। ছবির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে নস্টালজিয়া। পরিচালনার দায়িত্বে পরিচালক প্রার্জুন মজুমদার। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ করেছেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ চক্রবর্তী, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের অভিনয় এই ছবির সম্পদ। থাকছে শিশুশিল্পী ঋতিকা বন্দ্যোপাধ্যায়। সম্পর্কের গল্পের নানা সমীকরণ এই ছবির বিশেষত্ব। চিত্রনাট্য অনুযায়ী তিন দম্পতি জীবনের পর্যায়ে দাঁড়িয়ে। সম্পর্কের নানা সমস্যার সঙ্গে লড়াই করে তারা। এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে রয়েছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে। চলতি মাসে কলকাতায় ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ