সংবাদদাতা, শিলিগুড়ি: শূন্যপদ পূরণের জন্য অবসরপ্রাপ্ত প্রশিক্ষিত কর্মীদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। টেকনিক্যাল পদে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। নিরাপদ ট্রেন পরিষেবা সচল রাখার ক্ষেত্রে যা সমস্যার কারণ হয়ে উঠেছে। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন টেকনিক্যাল পদে রেলের অবসরপ্রাপ্ত প্রশিক্ষিত কর্মীদের চুক্তির ভিত্তিতে পুনর্নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।
Advertisement
সিপিআরও বলেন, চুক্তির ভিত্তিতে এই পুনর্নিয়োগের ফলে ট্রেন চলাচলে নিরাপত্তা সুনিশ্চিত হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই উদ্যোগে মোট ১৮৫৬টি বিভিন্ন টেকনিক্যাল পদে চুক্তির ভিত্তিতে পুনর্নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিপিআরও বলেন, যে সমস্ত নন-গেজেটেড কর্মী পে লেভেল-১ থেকে পে লেভেল-৯ পর্যন্ত পদ থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁদের পুনর্নিয়োগের জন্য বিবেচনা করা হবে। অবসরের সময় সংশ্লিষ্ট কর্মী যে পে লেভেলে ছিলেন, পুনর্নিয়োগে তাঁর সেই পে লেভেল হবে।
পুনর্নিয়োগ হবে মুখ্য কার্যালয়ে ১০১টি, কাটিহার ডিভিশনে ছ’টি, আলিপুরদুয়ার ডিভিশনে ৬৯টি, রঙ্গিয়া ডিভিশনে ৬৫টি, লামডিং ডিভিশনে ৬০৬টি, তিনসুকিয়া ডিভিশনে ৭৭৮টি, নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে ৯৭টি এবং ডিব্রুগড় ওয়ার্কশপের জন্য ১৩৪টি পদে। ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫৫টি পদ, সিগন্যাল ও টেলিকম বিভাগে ৩৯৬টি, মেকানিক্যাল বিভাগে ২৭৮টি, অপারেটিং বিভাগে ১৯৮টি ও অন্যান্য বিভিন্ন বিভাগে এই পুনর্নিয়োগ করা হবে। যেসমস্ত অবসরপ্রাপ্ত কর্মীকে পুনর্নিয়োগ করা হবে তাঁদের মেডিক্যাল ফিটনেস, পরিষেবার অন্তিম পাঁচ বছরে কর্মদক্ষতা মূল্যায়নে ভালো রেটিংয়ের মতো কিছু নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে যোগ্যতা অর্জনের জন্য। অবসরপ্রাপ্ত কর্মীকে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স ৬৫ বছর হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের এই পুনর্নিয়োগ প্রাথমিক দু’বছরের জন্য চুক্তি থাকবে। আগ্রহী অবসরপ্রাপ্ত কর্মীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।