Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে আসল ট্রাফিক আইন ভঙ্গকারী স্কুটি চালক পাকড়াও

অবশেষে আসল ট্রাফিক আইন ভঙ্গকারী স্কুটি চালক পাকড়াও
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক আইন ভঙ্গ না করা সত্ত্বেও এক আইনজীবী মোটরবাইক চালকের ফোনে একাধিক জরিমানার নোটিস আসছিল। তিনি কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত নেমে জানতে পারে, অভিযোগকারীর মোটরবাইকের নম্বর যা, সেই একই নম্বর প্লেটের একটি স্কুটির চালক হলেন ওই ট্রাফিক আইন ভঙ্গকারী। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার ব্যাঙ্কশাল কোর্টে ধৃতকে তোলা হয়। সরকারি আইনজীবী রাধানাথ রং ধৃতের জামিনে আপত্তি জানান। বিচারক তাঁকে ৭ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠান। এদিকে, এদিন মামলার শুনানি চলাকালে এক কৌঁসুলি আদালতে অভিযোগ করেন, এই ঘটনার পিছনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনও গাফিলতি আছে কি না, তাও তদন্ত করে দেখা উচিত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ