Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি সংক্রান্ত জটিলতার জেরেই ২০২৩ টেট-এর ফল প্রকাশে বিলম্ব, কোর্টে জানাল পর্ষদ

ওবিসি সংক্রান্ত জটিলতার জেরেই ২০২৩ টেট-এর ফল প্রকাশে বিলম্ব, কোর্টে জানাল পর্ষদ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ২০২৩ সালের টেট-এর ফল প্রকাশ করা যাচ্ছে না। বুধবার হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।   
Advertisement
২০২৩-এর টেটের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, ফল প্রকাশ না হলে তাঁরা কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা হয়। এনসিটিই’র গাইডলাইন মেনে প্রতি বছর প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট অনুষ্ঠিত হয়।  এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যে কোনও রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যায়। কিন্তু ওই বছরের ফলাফল প্রকাশ না হওয়ায় অনেকেই সমস্যায় পড়ছেন। পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল জানান, কিছুদিন আগে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় দিয়েছে। ওই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই জটিলতার কারণেই ফল প্রকাশ করা যাচ্ছে না। এরপরই পর্ষদকে তাদের বক্তব্য তিন সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বসু। 
Advertisement
সম্পর্কিত সংবাদ