প্রতারণা মামলায় নাম জড়াল বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে ও অলোক নাথের। হরিয়ানার থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি মোট ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যেই নাম রয়েছে এই দুই অভিনেতার। ঘটনার তদন্ত চলছে। পুলিস সূত্রে জানানো হয়েছে, হরিয়ানার বাসিন্দা বিপুল আন্তিল অভিযোগ করেছেন ১৩ জনের বিরুদ্ধে। বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই অভিনেতার ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।



