Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি ৫০ দিনে, উপকৃত ৭.৫ লক্ষ

অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি ৫০ দিনে, উপকৃত ৭.৫ লক্ষ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫০ দিন পার করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি। এই ৫০ দিনে মোট ৭ লক্ষ ৫০ হাজার ৭৫৬ জন মানুষ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ৭৫ দিন পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার সংকল্প অভিষেকের। এই ক’দিনে শিশু থেকে প্রবীণ মানুষের একাধিক জটিল রোগের চিকিৎসাও হয়েছে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে। ৯ বছর বয়সি শিশুর হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে। ১০ জনের বেশি প্রবীণ মানুষের চোখে ছানির অপারেশন হয়েছে। দুই শিশুকে সুস্থ করে তুলতে বেঙ্গালুরু পাঠিয়েছেন অভিষেক। সাংসদ বলেছেন, ‘চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে মানুষ সেবা পাচ্ছেন। এই ৫০ দিনের সফরে আত্মতুষ্ট না হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ