Bartaman Logo
২৭ মে, ২০২৬

ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা গাড়ির, মৃত নবদম্পতি সহ ৭

ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা গাড়ির, মৃত নবদম্পতি সহ ৭
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: ওভারটেক করতে গিয়ে জাতীয় সড়কে অটোতে ধাক্কা এসইউভি গাড়ির। মৃত্যু হল নবদম্পতি সহ অটোর সাত আরোহীর। শুক্রবার উত্তরপ্রদেশের বিজনৌরে দেরাদুন-নৈনিতাল হাইওয়ের ধারে ধামপুরের একটি দমকল কেন্দ্রের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে ছ’জন একই পরিবারের। ঝাড়খণ্ডে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নবদম্পতি সহ কয়েকজন। মাঝপথে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ওই অটোর পিছনে ধাক্কা মারে এসইউভি। অটোটি উল্টে যায়। কিশোরী সহ ছ’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় অটোচালকের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ