হায়দরাবাদ,২ ডিসেম্বর,: আবারও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা! আর তাকে ঘিরেই বিনোদন জগতে ছড়াল গুঞ্জন। গতকাল রবিবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হল কন্নড় সিনেমা এবং টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শোভিতা শিবান্নার (৩২) নিথর দেহ। তেলঙ্গনার গাচিবৌলি এলাকার কোন্ডাপুর অঞ্চলে অভিনেত্রীর বাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিস।
Advertisement
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। যদিও কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা। দেহ উদ্ধারের পর পুলিস তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকটি কন্নড় ছবি ও টেলি সিরিয়ালে অভিনয় করেছেন শোভিতা শিবান্না। তার মধ্যে এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপটের মতো জনপ্রিয় সিনেমাও রয়েছে। ফলে বিনোদন জগতে তিনি মোটেই অপরিচিত মুখ নন। ফলে তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে চর্চা। গোটা ঘটনাটা খতিয়ে দেখছে পুলিস।