Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ানজুলিতে দেহ

শনিবার সকালে মালদহের গাজোলের হাতিমারি চিড়িয়াদহ এলাকায় রাস্তার ধারে নয়ানজুলিতে এক যুবকের দেহ এবং বাইক উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম রাজু সরকার (২৭)। বাড়ি বাবুপুর এলাকায়।

নয়ানজুলিতে দেহ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার সকালে মালদহের গাজোলের হাতিমারি চিড়িয়াদহ এলাকায় রাস্তার ধারে নয়ানজুলিতে এক যুবকের দেহ এবং বাইক উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম রাজু সরকার (২৭)। বাড়ি বাবুপুর এলাকায়। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে ওই যুবক স্থানীয় হাতিমারি রুট ধরে বাইকে গাজোল সদরের দিকে যাচ্ছিলেন। ওই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গাছে ধাক্কা মারে। আরোহী ছিটকে পড়ে গুরুতর জখম হন। বাইকটির সামনেটা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের অনুমান, দুর্ঘটনাস্থলে ওই জখম যুবক দীর্ঘক্ষণ পড়ে থাকায় মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোবর্ধন মণ্ডল বলেন, সকালে দেখি মৃতদেহ পড়ে রয়েছে। কখন দুর্ঘটনা ঘটেছে জানি না। গাজোল থানার পুলিস জানিয়েছে, সম্ভবত ভোররাতে বাইকটি গাছে ধাক্কা মারে। দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ