Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে অনলাইন গেমিংয়ের নামে প্রতারণা চক্র, গ্রেপ্তার ১০

নিউটাউনে অনলাইন গেমিংয়ের নামে প্রতারণা চক্র, গ্রেপ্তার ১০
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইন গেমিংয়ের নামে নিউটাউনে প্রতারণার চক্রের হদিশ পেল পুলিস। সেখান হানা দিয়ে পুলিস ১০ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের সি ই ব্লকে একটি বাড়ি ভাড়া নিয়ে অফিস খোলা হয়েছিল। দুবাইয়ের একটি অনলাইন গেমিং সংস্থার নামে প্রতারণা চলত।
Advertisement
কীভাবে প্রতারণা করত? পুলিস জানতে পেরেছে, যাঁরা গেমিংয়ে অংশ নিতেন, তাঁদের প্রথমেই কিছু টাকা দিতে হতো। তারপর দেখানো হতো, অনেকে টাকা জিতছেন, সেই জেতার টাকা জমাও হচ্ছে। কিন্তু, যাঁরা টাকা তুলতে চাইতেন, তাঁরা কোনওদিনই সেই টাকা তুলতে পারতেন না। তখন তাঁরা বুঝতে পরেতেন, প্রতারণার শিকার হয়েছেন। 
পুলিস জানিয়েছে, শতাধিক সিমকার্ড, ব্যাঙ্কের পাশবুক, এটিএম কার্ডও উদ্ধার হয়েছে। কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অনুমান।
Advertisement
সম্পর্কিত সংবাদ