সংবাদদাতা, মানকর: পশ্চিম বর্ধমান জেলায় কাঁকসায় এক নার্সের রহস্যমৃত্যু। বুধবার গভীর রাতে গোপালপুর এলাকায় একটি বহুতল আবাসনের নীচে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের নাম মন্দিরা পাল (২৪)। আদতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন। মলানদিঘি এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে কাজ করতেন তিনি। থাকতেন গোপালপুরের একটি বহুতলের ফ্ল্যাটে। বুধবার রাতে ওই বহুতলের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।



