Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকা গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোয় ধাক্কা খাবে একঝাঁক ভারতীয় সংস্থা

‘শুল্ক যুদ্ধ’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই অঙ্গ হিসেবে বিদেশ থেকে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ কর চাপিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ধাক্কা খাবে বেশ কিছু ভারতীয় কোম্পানিও।

আমেরিকা গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোয় ধাক্কা খাবে একঝাঁক ভারতীয় সংস্থা
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘শুল্ক যুদ্ধ’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই অঙ্গ হিসেবে বিদেশ থেকে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ কর চাপিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ধাক্কা খাবে বেশ কিছু ভারতীয় কোম্পানিও। সেই তালিকায় রয়েছে টাটা মোটর্স, আইচা মোটর্স, সোনা বিএলডব্লু, সংবর্ধনা মাদারসনের মতো সংস্থা। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থাগুলি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে। সেইসব দেশে তৈরি হওয়া গাড়ি রপ্তানি হয় আমেরিকায়। ফলে আমেরিকার চাপানো শুল্কের ধাক্কা এসে পড়ার আশঙ্কা এইসব ভারতীয় সংস্থাগুলির ব্যবসাতেও। উল্লেখ্য, ২০২৪ সালে ভারত ২ হাজার ১২০ কোটি ডলারের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করেছে। 

Advertisement

টাটা মোটর্স আমেরিকায় সরাসরি গাড়ি রপ্তানি করে না। তবে তাদের সহায়ক সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)-এর ভালো বাজার রয়েছে মার্কিন মুলুকে। জেএলআর-এর ২০২৪ সালের বার্ষিক রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে তাদের প্রায় চার লক্ষ গাড়ি বিক্রি হয়েছে। তার মধ্যে ২২ শতাংশই বিক্রি হয়েছে আমেরিকায়। ট্রাম্প প্রশাসনের নয়া শুল্ক নীতির ফলে এবার এই গাড়িগুলিকে আমেরিকার বাজারে ঢুকতে গেলে ২৫ শতাংশ কর দিতে হবে।
বিপাকে পড়তে পারে আইচা মোটর্সকেও। এই সংস্থাটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি করে। তাদের তৈরি এই ৬৫০ সিসি মডেলের গাড়িগুলির ভালো চাহিদা রয়েছে আমেরিকায়। একইভাবে ভারতের অন্যতম শীর্ষ গাড়ির যন্ত্রাংশ তৈরির সংস্থা সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেডের ভালো ব্যবসা রয়েছে ইউরোপের পাশাপাশি আমেরিকাতেও। টেসলা ও ফোর্ড সহ একঝাঁক নামজাদা মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে যন্ত্রাংশ সরবরাহ করে তারা। তবে ইউরোপের পাশাপাশি আমেরিকার বুকেও তাদের তাদের কারখানা থাকায় এই সংস্থার উপর ধাক্কাটা অপেক্ষাকৃত কম হতে পারে বলে মনে করছে শিল্পমহল। আমেরিকায় রপ্তানি করে গিয়ার ও স্টার্টার মোটর সহ বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা সোনা কমস্টারও। শুধু আমেরিকা ও ইউরোপের বাজারেই ৬৬ শতাংশ ব্যবসা সোনা বিএলডব্লুর। ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ শুল্ক চাপানোয় ধাক্কা এড়াতে এই সংস্থা আগামী পাঁচ বছরের মধ্যে তাদের ব্যবসার ৫০ শতাংশ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে সরিয়ে নিয়ে যেতে চাইছে।      

Advertisement
সম্পর্কিত সংবাদ