Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনায় ধৃত বেড়ে ৬

বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনায় ধৃত বেড়ে ৬
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনায় আরও এক অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অভয় সাহা।  এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিস মোট ছ’জনকে পাকড়াও করেছে। তাদের মধ্যে দুই নাবালক রয়েছে। গত শনিবার ভোরে বেলঘরিয়ার নন্দননগর ঝিলপাড়ের রাস্তার প্রকাশ্যে মদ্যপান করছিল একদল যুবক-যুবতী। ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় অঙ্কন শিক্ষক নিরুপম পাল। এরপর মদ্যপ যুবক-যুবতীরা তাঁকে প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।  ঘটনার দিনই পুলিস সিসি ক্যামেরা ফুটেজ দেখে মন্দিরা মুখোপাধ্যায়, পলাশ দাস সহ দুই নাবালককে গ্রেপ্তার করে। সোমবার মূল অভিযুক্ত পাপাই নট্টকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত অভয়কে মঙ্গলবার আদালতে পেশ করার কথা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ