Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে থামবে পদাতিক

নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে থামবে পদাতিক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: আগামী ২ ফেব্রুয়ারি থেকে পদাতিক এক্সপ্রেস থামবে কোচবিহার জেলার নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে। পতাকা নাড়িয়ে সেই অনুষ্ঠানের সূচনা করবেন এলাকার তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত রায়। শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকার ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার নিউ চ্যাংরাবান্ধা স্টেশন পরিদর্শন করেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ অন্যরা। দধিরামবাবু বলেন, ২ ফেব্রুয়ারি থেকে পদাতিক থামবে এখানে। এটা খুবই আনন্দের খবর। ওইদিন সাংসদ জয়ন্ত রায়ও থাকবেন। অনুষ্ঠানে আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতমও উপস্থিত থাকবেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ