Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুরে জোর করে জমি দখলের চেষ্টা

নিউ বারাকপুরে জোর করে জমি দখলের চেষ্টা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিউ বারাকপুরে জোর করে জমি দখলের চেষ্টা ঘিরে শোরগোল। অভিযোগ, শাসকদলের কাউন্সিলারের ঘনিষ্ঠরা দখলদারিতে বাধা পেয়ে মারধরও করেছে। পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
নিউ বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুষ্পা হালদার। তাঁর একটি জমি দীর্ঘদিন ধরে মন্দির তৈরির নামে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। ওই জমির গাছ কেটে ইতিমধ্যে টিনের ঘর তৈরি করা হয়েছে। শনিবার রাতে পুষ্পাদেবীর ছেলে শ্রীকান্ত হালদারকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গিয়ে আক্রান্ত হন। শ্রীকান্তবাবু বলেন, দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন স্তরে বহুবার জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। শনিবার রাতে মারধর করা হয়। আমার পিসির মাথা ফাটানো হয়েছে। বাবার চোখেও আঘাত করা হয়েছে। আমরা চাই অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।  নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, জোর করে জমি দখলের চেষ্টা হলে পুলিস আইনানুগ ব্যবস্থা নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ