Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতার থেকে দলের প্রতীক বড়  কর্মীদের কড়া বার্তা মমতার

নেতার থেকে দলের প্রতীক বড়  কর্মীদের কড়া বার্তা মমতার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের জনপ্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলার থেকে সাংসদ, সবার উদ্দেশ্যে তিনি বলেন, নেতার থেকে দলের প্রতীক বড়। হঠাৎ গজিয়ে ওঠা নেতারা কী কাজ করছেন, সব নজর রাখছি। খারাপ কিছু করলে দল কী ব্যবস্থা নিচ্ছে, সঠিক সময়ে তার প্রমাণ পেয়ে যাবেন। আর দলের স্বার্থে কাজ করলে, তাঁকেও লক্ষ্য রাখা হবে। বুথের কর্মীদের নিয়ে ভোটার লিস্টের কাজ ঠিক মতো হচ্ছে কি না, তা দেখে জেলা সভাপতি পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। মমতা বলেছেন, আমি সেই কর্মীদের পুরস্কৃত করতে চাই, যিনি কোনও কিছু চান না। কিন্তু ভোটের দিন বুথে এজেন্ট হয়ে গিয়ে বুক বাজিয়ে লড়াই করেন। এমনকী পিস্তলের সামনে দাঁড়িয়েও লড়াই করতে ভয় পান না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ