অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিয়ে ভেঙেছে জেনিফার লোপেজের। তা বিস্তর চর্চা হয়েছে। এই আবহে শোনা যাচ্ছে, অন্য একজন হলিউড তারকার সঙ্গে প্রেম করছেন জেনিফার। কেভিন কস্টনারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। সূত্রের খবর, দুই তারকার ঘনিষ্ঠতা বেড়েছে। আগামী সপ্তাহে তাঁরা ডিনারে যাবেন বলেও পরিকল্পনা করেছেন। নতুন বছর শুরুর আগে দু’জনকে একটি দোকানে দেখা গিয়েছিল। তা থেকেই জল্পনার সূত্রপাত। সম্প্রতি জেনিফারকে ফুলের তোড়ার সঙ্গে একটি চিঠিও পাঠান কেভিন। যদিও প্রেম নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।



