লম্বা চুল, দাড়ি। দীর্ঘদিন এভাবেই আপনি দেখেছেন অল্লু অর্জুনকে। এবার এই লুকেই আসছে পরিবর্তন। বর্তমানে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির সাফল্য উদযাপনে ব্যস্ত অভিনেতা। ‘পুষ্পা’ চরিত্রের জন্য গত পাঁচ বছর ধরে লুক পরিবর্তন করতে পারেননি অল্লু। তবে ‘পুষ্পা ২’-এর বক্স অফিসে রেকর্ড ব্রেকিং সাফল্যের পর সেই লুক পরিবর্তন করতে চলেছেন তিনি। শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় সেই লুক শেয়ার করবেন অল্লু। এত দীর্ঘ সময় ধরে ‘পুষ্পা’ ছবির জন্য অল্লুর ডেডিকেশন দেখে মুগ্ধ অনুরাগীরা।



