Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন করণ অর্জুন

নতুন করণ অর্জুন
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
‘করণ অর্জুন’ শুনলেই আপনার নিশ্চয়ই শাহরুখ খান ও সলমন খানের কথা মনে পড়ে? আগামী সপ্তাহে ফের এই ক্লাসিক ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সেই উপলক্ষ্যে সদ্য আয়োজিত এক অনুষ্ঠানে ‘করণ অর্জুন’ ছবির সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছেন পরিচালক রাকেশ রোশন। তবে এবার আর শাহরুখ-সলমনের জুটি দেখা যাবে না পর্দায়। বরং নতুন অভিনেতাদের করণ অর্জুন হিসেবে কাস্ট করতে ইচ্ছুক পরিচালক। তিনি জানিয়েছেন, করণের চরিত্রে হৃতিক রোশন ও অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেবেন তিনি। এই ঘোষণা সামনে আসতেই হৃতিক-রণবীরকে করণ অর্জুন হিসেবে কেমন লাগবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এখনই এই ছবি তৈরিতে আগ্রহী নন বলে জানিয়েছেন রাকেশ।  
Advertisement
সম্পর্কিত সংবাদ