Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন কালভার্ট

নতুন কালভার্ট
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: নতুন কালভার্টের শিলান্যাসে খুশি গ্ৰামবাসী। শুক্রবার সকালে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙা শিমুলতলা এলাকায় এই শিলান্যাস হয়। স্থানীয় সূত্রে খবর, হলদিবাড়ি-বালাডাঙা শিমুলতলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট বিপজ্জনক অবস্থায় ছিল। ফলে কালভার্টটি সংস্কারের জন্য প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নজরে এনেছিলেন গ্ৰামবাসীরা। চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের তরফে ৪৫ লক্ষ্য টাকা ব্যয়ে নতুন কালভার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়। এদিন কালভার্টের কাজের শিলান্যাস করেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য ও খাদ্য কর্মাধ্যক্ষ মহাসিন সরকার সহ স্থানীয় বাসিন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ