Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২২ বছরের যুবকের

নতুন চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২২ বছরের যুবকের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: নতুন চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মাথাভাঙা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মৃত্যু হল এক ২২ বছরের যুবকের। মৃতের নাম শৌভিক দাস (২২)। তাঁর বাড়ি কোচবিহারের মাথাভাঙাতে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের বাবার লটারির ব্যবসায় ঘাটতি চলছিল। সেই কারণেই সংসারের হাল ধরতে শিলিগুড়িতে নতুন চাকরির উদ্দেশে যাচ্ছিল শৌভিক। সঙ্গে ছিল তাঁর এক বন্ধু রাহুল সরকার। তাঁরা দুজনেই শিলিগুড়িতে একটি হোটেলে কাজ পেয়েছিল, বুধবারই সেখানে যোগ দেওয়ার কথা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই যুবকই একটি বাইকে করে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। সরস্বতী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে যখন তাঁরা তেল নেওয়ার জন্য ঢুকতে যায়, তখনই একটি ডাম্পার সেই বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুজনই আহত হলে, তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকেরা শৌভিককে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ